২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

সেদ্ধ সবজি দিয়ে চ‍্যাপা শুঁটকি ভর্তা: বাঙালি রান্নায় পশ্চিমা মিশ্রণ

পশ্চিমা ধাঁচের সেদ্ধ সবজির সঙ্গে বাংলার শুঁটকির যুগলবন্দী, রসনায় আনবে অদ্ভূত তৃপ্তি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 12:29 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

সাধারণত যে ধরনের সেদ্ধ সবজি দিয়ে পশ্চিমা ঘরানার 'স্টেক' খাওয়া হয়, রন্ধনশিল্পী মিতা খানম এখানে চ্যাপা শুঁটকি যুক্ত করে রান্নায় এনেছেন বাঙালি ঘরানার সংমিশ্রণ।

উপকরণ

  • পছন্দ মতো সবজি, এর মধ্যে নেওয়া যেতে পারে-
  • ফুলকপি ৪ টুকরা
  • ব্রকলি ৪ টুকরা
  • সিম ৪/৫টি
  • গাজর ৪ টুকরা
  • করলা ৪ টুকরা
  • হ্যালাপিনো কয়েকটা (ক্যাপ্সিকামের মতো লম্বা মরিচ)
  • লবণ
  • পানি পরিমাণ মতো

চ্যাপা শুঁটকি ভর্তার জন্য যা যা লাগবে

  • চ্যাপা শুটকি ৫-৬টি
  • শুকনা মরিচ ৫-৬টি বা ঝাল স্বাদমত
  • রসুনের কোঁয়া ৭-৮টি
  • পেঁয়াজ ২টি
  • লবণ স্বাদ মতো
  • সরিষার তেল ২ টেবিল-চামচ

পদ্ধতি

প্রথমে ফুটন্ত পানিতে লবণ দিয়ে, সবজি আধা সিদ্ধ করে নিন। তারপর পানি ঝরিয়ে রেখে দিন।

চ্যাপা শুঁটকি ধুয়ে নিন|

একটি ফ্রাইপ্যান চুলায় বসিয়ে তেল দিন। গরম হলে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন ও চ্যাপা শুঁটকি দিয়ে ভেজে নিন।

তারপর লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা শিলপাটায় বেটে ভর্তা করে নিন।

তারপর সেদ্ধ সবজিতে, চ্যাপা শুঁটকি মাখিয়ে খাওয়ার জন্য পরিবেশন করুন মজাদার এই পদ।

আরও রেসিপি

রেসিপি: কাচকি মাছের শুটকির সাথে আলু বেগুনের চচ্চড়ি

দেশি খাবারের মুখরোচক রেসিপি

কাচকি মাছের চচ্চড়ি: অল্প সময়ে রান্নার সহজ পদ্ধতি