রেসিপি: কাচকি মাছের শুটকির সাথে আলু বেগুনের চচ্চড়ি
শুটকির চচ্চড়ি যাদের পছন্দ তারা ছাড়াও যে কারও এই রান্নায় জিভে আনবে জল।
যে কোনো চচ্চড়ি দিয়ে ভাতের সাথে খেতে দারুণ মজা।
আর সহজে এই চচ্চড়ি রান্না করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পদ্ধতি
কাচকি মাছের শুটকি একটু ভেজে পানি দিয়ে ধুয়ে নিন।
এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে রসুন ও পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়ে একটু পানি দিন।
তারপর হলুদ, মরিচ ও ধনে গুঁড়া কষিয়ে শুটকি দিয়ে নেড়েচেড়ে আলু ও বেগুন দিয়ে রান্না করুন।
এখন আস্ত রসুন কোঁয়া, কাঁচা মরিচ, লবণ ও পানি দিয়ে ঢেকে দিন। মাখা মাখা হলে নামিয়ে নিন।
এভাবেই তৈরি করে নিন কাচকি মাছের শুটকির সাথে আলু বেগুনের চচ্চড়ি।
আরও রেসিপি
