২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

দেশি খাবারের মুখরোচক রেসিপি

বাসাতেই সাজিয়ে নেওয়া যায় যায় বৈশাখী থালি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 06:44 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

বৈশাখ পালন করতে কোথাও না গেলেও ঘরেই করা যেতে পারে বাংলা খাবারের আয়োজন।

আর এজন্য অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

বৈশাখী থালি

উপকরণ

পদ্ধতি

শুকনা মরিচ শুকনা খোলায় টেলে নিন। তারপর পেঁয়াজ কুচি, তেল ও লবণ দিয়ে মরিচ ভর্তা করে নিন।

আলাদা আলাদা বাটিতে আলু, ডাল, টমেটো সেদ্ধ নিয়ে মরিচ ভর্তা অল্প অল্প করে নিয়ে মেখে ভর্তা বানিয়ে নিন।

এবার ধনেপাতা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ ও তেল দিয়ে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে ধনেপাতা ভর্তা তৈরি করে নিন |

একটি মাটির প্লেটে ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, ও চার রকমের ভর্তা সাজিয়ে পরিবেশন করুন মজাদার বৈশাখী থালা ।

কলার মোচা দিয়ে ছুরি শুটকি ভুনা

উপকরণ

পদ্ধতি

প্রথমে কলার মোচা বেছে ধুয়ে গরম পানিতে ভাপিয়ে নিন তাহলে কষ চলে যাবে।

ছুরি মাছ শুকনা খোলায় টেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে রসুন দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে সামান্য পানি দিয়ে হলুদ, মরিচ, ধনে ও লবণ দিন।

এবার ছুরি মাছ দিয়ে কষিয়ে নিন। আবারও একটু পানি যোগ করে কলার মোচা দিয়ে রান্না করুন।

ভুনা ভুনা হলে নানিয়ে নিন। এভাবেই তৈরি করে নিন কলার মোচা ছুরি শুটকি ভুনা |

কাঁচা আম দিয়ে ডাল

উপকরণ

পদ্ধতি

প্রথমে ডাল ধুয়ে পরিমাণ মতো পানি অর্ধেক পেঁয়াজ কুচি, লবণ, মরিচ ও হলুদ গুঁড়া দিয়ে চুলায় বসিয়ে দিন।

আধা সিদ্ধ হলে ঘুটনি দিয়ে ঘুটে কাঁচা আমের টুকরা দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিন।

এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে বাকি পেঁয়াজ ও রসুন কুচি বাদামি করে ভেজে নিয়ে ডালে ফোঁড়ন দিন।

কাঁচা মরিচ ফালি দিন।

এভাবেই তৈরি করে নিন কাঁচা আমের ঘন ডাল।