২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

কাচকি মাছের চচ্চড়ি: অল্প সময়ে রান্নার সহজ পদ্ধতি

কম তেল-মসলায় ঝটপট বানিয়ে ফেলা যায় মজাদার কাচকি মাছের চচ্চড়ি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 03:40 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

গরম ভাতের সঙ্গে খেতে দারুণ। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

  • কাচকি মাছ ২৫০ গ্রাম
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • ২টা মাঝারি আলু কুচি
  • টামটো কুচি ২টি
  • কাঁচামরিচ ৪/৫টি
  • ধানপাতা কুচি ২ টেবিল-চামচ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া আধা চা-চামচ
  • ধনে গুঁড়া ১ চা-চামচ
  • জিরা গুঁড়া আধা চা-চামচ
  • লবণ স্বাদ মতো
  • পানি পরিমাণ মতো
  • তেল ৩ টেবিল-চামচ

পদ্ধতি

মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন | এরপর সামান্য লবণ ও হলুদ মাখিয়ে ৫-১০ মিনিট রেখে দিন।

চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আলু দিয়ে বাদামি করে ভেজে নিন।

এবার মাছ  ও ধনেপাতা কুচি  বাদে টমেটো কুচি-সহ একে একে সব উপকরণ দিয়ে কষিয়ে সামান্য পানি দিন। তারপর মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে ধানপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন।

আরও রেসিপি

বিকেলের আড্ডায় মচমচে নাস্তা: বিফ কিমা পুরি

চিতল মাছের বড়ার রেসিপি

মাখা মাখা ঝোলে বোয়াল মাছের স্বাদে