খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই বড়া।
রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
- চিতল মাছের পিঠের অংশ থেকে কাঁটা বেছে নেওয়া মাছ ২ কাপ
- (পাটায় বেটে নিলে মাছ থেকে কাঁটা সুন্দর ভাবে আলাদা হয়ে যায়)
- পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
- কাঁচ মরিচ কুচি ৪/৫টি
- ধনেপাতা কুচি আধা কাপ
- হলুদ গুঁড়া আধা চা-চামচ
- মরিচ গুঁড়া আধা চা-চামচ
- জিরে গুঁড়া আধা চা-চামচ
- ধনে গুঁড়া আধা চা-চামচ
- লবণ স্বাদ মতো
- বেইকিং পাউডার চা চামচের চার ভাগের ১ ভাগ
- বাইন্ডিং এর জন্য ব্রেডক্রাম আধা কাপ (চিতল মাছ এমনিতেই আঠালো)
- তেল ভাজার জন্য

পদ্ধতি
প্রথমে একটি বাটিতে মাছ নিয়ে তেল বাদে একে একে সব উপকরণ দিয়ে মাখিয়ে রেখে দিন ১০ মিনিট।
এবার গোল অথবা লম্বা আকারে চ্যাপ্টা করে বড়ার আকারে বানিয়ে নিন।
একটি ফ্রাইপ্যান চুলায় বসিয়ে তেল দিন। গরম হলে ভেজে নিন। সোনালি রং হলে উঠিয়ে নিন।
চায়ের সাথে পরিবেশন করুন চিতল মাছের বড়া |
ভাত ও পোলাওয়ের সাথেও খেতে মজা।
আরও রেসিপি
তালের নারকেলি বড়া পিঠা
মুখরোচক ফুলকপির বড়া
রেসিপি: মসুর ডাল দিয়ে চিংড়ি বড়া