২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

মাখা মাখা ঝোলে বোয়াল মাছের স্বাদে

ভাতে মাখিয়ে মুখে পুরে বলতে-ই হবে- আহা! আহা!!

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 02:51 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

বাঙালি খাবারের তালিকায় মাছ না থাকলে যেন পূর্ণতা আসে না।

আর এই মাছের ব্যঞ্জন যদি হয় বোয়াল মাছ ভুনা, তবে তো কথাই নেই। বাটিতে ভাত-মাছ কিছুই পড়ে রইবে না, স্বাদের তৃপ্তিতে।

এই রান্নার জন্য অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

পদ্ধতি

মাছ ভালো করে ধুয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে নিন।

চুলায় প্যান বসিয়ে তেল গরম করে মাছ, কাঁচা মরিচ ও ধনেপাতা বাদে বাকি সব উপকরণ দিয়ে কষিয়ে নিন।

তারপর একটু পানি দিয়ে মাছের টুকরাগুলো ছেড়ে একটু উল্টেপাল্টে মেখে নিন।

এবার এক কাপ পরিমাণ পানি, আস্ত কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ঢেকে জ্বাল দিন।

ঝোল শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

আরও রেসিপি

কই মাছ ভুনা রান্নার সহজ রেসিপি

মাংসের কালাভুনায় উদরপূর্তি

খাসির কলিজা ভুনা রান্নার রেসিপি

রেসিপি: পেঁয়াজ ছাড়া খাসির মাংস ভুনা