২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

কই মাছ ভুনা রান্নার সহজ রেসিপি

ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে এই ব্যঞ্জন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 09:18 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

মুখরোচক তরকারিতে পেট-প্রাণ একসাথে ভরাতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

কই মাছ ৭/৮টি

পেঁয়াজ কুচি ২টি

পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ

জিরা ও মৌরি বাটা ১ চা-চামচ

হলুদ গুঁড়া ১ চা-চামচ

মরিচ গুড়া ১ চা-চামচ

ধনে গুঁড়া ১ চা-চামচ

লবণ স্বাদ মতো

চিনি সামান্য

তেল আধা কাপ

কাঁচা মরিচ ৪/৫টি

পানি পরিমাণ মতো

পদ্ধতি

প্রথমে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিন।

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন।

এবার কাঁচামরিচ, চিনি ও মাছ বাদে সামান্য পানি যোগ করে একে একে সব মসলা দিয়ে কষিয়ে নিন।

তারপর মাছ দিয়ে উল্টে পাল্টে নিয়ে ১ কাপ পানি, কাঁচামরিচ এবং চিনি ছিটিয়ে ঢেকে দিন।

পানি শুকিয়ে মাখা মাখা হলে সাজিয়ে পরিবেশন করুন কই মাছের ভুনা।

আরও রেসিপি

মজার মগজ ভুনা

মাংসের কালাভুনায় উদরপূর্তি

লইট্টা শুঁটকি দিয়ে কাঁঠালের দানা ভুনা