১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাংসের কালাভুনায় উদরপূর্তি

সাদাভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে জমে যাবে বেশ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 03:56 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

কালাভুনা খেতে দরকার নেই রেস্তোরাঁতে যাওয়ার।

এখন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপিতে সহজেই তৈরি করে নিতে পারেন মাংসের এই পদ।

উপকরণ

ফোড়নের জন্য

পদ্ধতি

মাংস ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে একে একে সব মসলা দিয়ে ভালো করে মেরিনেইট করে আধা ঘন্টা রেখে দিতে হবে।

তারপর চুলায় হাঁড়ি বসিয়ে উচ্চ তাপে জ্বাল করে নিন। মাংস থেকে যে পানি ছাড়বে, সেটা দিয়েই কষিয়ে ঢেকে দিন।

চুলার আঁচ কমিয়ে সেদ্ধ করে নিন। যদি সেদ্ধ না হয় তাহলে এক কাপ গরম পানি দিয়ে সেদ্ধ করে নিন ৪০ মিনিট।

যত জ্বাল হবে ততই রং কালো হবে।

এবার ফ্রাই প্যানে সরিষার তেল দিন। গরম হলে পেঁয়াজ ও রসুন কুচি, শুকনা মরিচ আর গুঁড়া মসলার ফোড়ন দিন। ভাজা ভাজা হলে রান্না করা মাংসের ওপর ঢেলে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

আর এভাবেই তৈরি করে নিতে পারেন গরুর মাংসের কালাভুনা।

আর রেসিপি

সস দিয়ে কই মাছ ভুনা

মজার মগজ ভুনা

মটর-আলু দিয়ে কলিজা ভুনা