২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

খাসির কলিজা ভুনা রান্নার রেসিপি

ভাত বা পোলাও দিয়ে খাওয়ার জন্য সেরা একটি পদ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

পদ্ধতি

প্রথমে কলিজা ফুটন্ত পানিতে ৮ থেকে ১০ মিনিট সিদ্ধ করে গরম পানি দিয়ে ধুয়ে নিন। এতে কলিজার গন্ধ চলে যাবে। আর রং সুন্দর থাকবে |

চুলায় প্যান বসিয়ে তেলে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে উঠিয়ে নিন।

এবার এই তেলেই চৌক করা পেঁয়াজ দিয়ে বাদামি বং করে ভেজে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিন।

এবার কলিজা ও ঘি বাদে একে একে বাকি উপকরণ দিয়ে কষিয়ে নিন।

তাপরপর কলিজা ও ঘি দিয়ে আবারও কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন।

তেল ওপরে উঠে এলে এবং মাখা মাখা হলে নামিয়ে নিন।

আরও রেসিপি

ডাল দিয়ে গিলা-কলিজা

মটর-আলু দিয়ে কলিজা ভুনা

কলিজার দুই পদ