১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিকেলের আড্ডায় মচমচে নাস্তা: বিফ কিমা পুরি

পুরির ভেতর গরুর মাংসের চটকদার পুর।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 02:45 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

বিকেলের আড্ডা জমাতে চায়ের সাথে ঘরেই বানিয়ে নিতে পারেন গরম বিফ কিমা পুরি।

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

ময়দা ২ কাপ

লবণ স্বাদ মতো

সয়াবিন তেল ৩ টেবিল-চামচ

পানি পরিমাণ মতো

পূর বানাতে লাগবে

রান্না করা গরুর মাংস ১ কাপ

পেঁয়াজ চারকোণা টুকরা করা ১ কাপ

কাঁচা মরিচ কুচি ৩/৪টি

ধনেপাতা কুচি আধা কাপ

গোল মরিচের গুঁড়া আধা চা-চামচ

সয়াসস ১ টেবিল-চামচ

লবণ সামান্য

তেল ২ কাপ

পদ্ধতি

ময়দা, তেল ও লবণ দিয়ে ভালো করে ঝুরঝুরে করে মেখে নিন। এবার পানি দিয়ে মেখে ডো বানিয়ে রেখে দিন ৩০ মিনিট ।

রান্না করা মাংস কিমা করে নিতে হবে।

চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে, কিমাসহ সব উপকরণ দিয়ে রান্না করে মিশিয়ে নিন; কিমা তৈরি ।

ময়দার ডো থেকে লেচি কেটে, এর মধ্যে কিমা দিয়ে পুরির মতো বানিয়ে নিন। তারপর ডুবো তেলে বাদামি করে ভেজে উঠিয়ে নিন।

মাঝখানে কেটে সালাদের সাথে পরিবেশন করতে পারেন মজাদার এই নাস্তা।

আরও রেসিপি

ফরাসি রুটি ব্রিঅশ তৈরির পদ্ধতি

মুখরোচক ফুলকপির বড়া

চিতল মাছের বড়া