মুখরোচক ফুলকপির বড়া
শীতের বিকালে আড্ডা জমাতে তৈরি করে নিতে পারেন ফুলকপির বড়া।
শীতের সবজি ফুলকপি দিয়ে মজার নাস্তা তৈরি করতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পদ্ধতি
প্রথমে ফুলকপি লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এর ফলে পোকা থাকলে বের হয়ে যাবে।
একটি হাঁড়িতে পানি ফুটিয়ে ফুলকপিগুলো তিন মিনিট ভাপিয়ে নিন।
এবার একটি বাটিতে ডিম ও তেল বাদে শুকনো উপকরণগুলো পানিতে গুলে মিশ্রণ তৈরি করে নিন।
ডিম ফেটে দিয়ে দিন। তারপর ফুলকপির টুকরাগুলো দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন।
চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম করে ফুলকপিগুলো দিয়ে উল্টে পাল্টে সোনালি করে ভেজে উঠিয়ে নিন।
নাস্তা ছাড়াও ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করা যায় এই ফুলকপির বড়া।
আরও রেসিপি
