ফরাসি রুটি ব্রিঅশ তৈরির পদ্ধতি
নরম তুলতুলে ফুলকো মাখনের স্বাদ- এই হল ‘ব্রিঅশ’ রুটির বৈশিষ্ট্য।
ইতিহাস থেকে জানা যায়, ১৫ শতকের দিকে ফ্রান্সের নরম্যান্ডি’তে ব্রিঅশ রুটির চল শুরু হয়।
নরম তুলতুলে গঠনের সাথে মাখনের স্বাদ আর সোনালি আভা’র কারণে সহজেই অন্যান্য বনরুটি থেকে স্বাদের ভিন্নতা টের পাওয়া যায়।
আর এই রুটি তৈরির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
পদ্ধতি
একটি বাটিতে ইস্ট, চিনি, একটু ময়দা আর গরম পানি দিয়ে মিশিয়ে একটু গরম জায়গায় রাখতে হবে।
অন্য একটি বাটিতে ময়দা, লবণ, গুঁড়া দুধ ও ডিম দিয়ে মাখতে হবে।
এবার এক পাশে লবণ দিলে অন্য পাশে আগে থেকে গুলে রাখা ইস্টের মিশ্রণ দিয়ে আস্তে আস্তে নরম হাতে মাখতে হবে।
এভাবে ডো তৈরি করে ১৫ মিনিট রেখে দিন। তারপর আবার মথে, ছোট ছোট বলের আকারে বানিয়ে মোল্ডে দিয়ে আবারও ১০ মিনিট রেখে দিন।
এবার ওপরে ডিম ব্রাশ করে ‘লেমন রাইন্ড’ ছিটিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি ফারেনহাইটে ১০ মিনিট বেইক করুন।
ওভেন থেকে বের করে বাটার বা মাখন ব্রাশ করে নিন।
আর এভাবেই তৈরি করে নিতে পারেন ‘ফ্রেঞ্চ ব্রেড ব্রিঅশ’।
আরও পড়ুন
