২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাম ত্বকের জন্য উপকারী

অস্বস্তি লাগলেও ঘাম হওয়ার ভালো দিকও রয়েছে।

ঘাম ত্বকের জন্য উপকারী

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 01:10 PM

Updated : 13 Jun 2023, 01:10 PM

অতিরিক্ত ঘাম দেহে পানিশূন্যতা সৃষ্টি করে। তবে ঘাম হওয়া মানেই খারাপ না।

ব্যায়াম করে ঘাম ঝরাতে বলায় হয় সুস্থ থাকার জন্য। তবে আবহাওয়ার কারণে বসে থেকেও ঘাম হয়। পছন্দ হোক বা না হোক, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঘাম হওয়া দরকার।

এই বিষয়ে দিল্লির বাসান্ত কুঞ্জের ‘ফোর্টিস হসপিটাল’য়ের জ্যেষ্ঠ ত্বক বিশেষজ্ঞ ডা. রাশমি শার্মা হেল্থ শটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “বেশি ঘাম হলে পানিশূন্যতার সমস্যায় পড়ার ঝুঁকি থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে খারাপ কিছু ঘটায় না। আর ঘাম ত্বকের জন্যও উপকারী।

গরমে ঘাম হওয়ার কারণ

আমাদের শরীরের অভ্যন্তরীণ স্বাভাবিক তাপমাত্রা ৯১.৭৬ থেকে ১০০.৭৬ ডিগ্রি ফারেন্টহাইটের সীমার মধ্যে থাকে।

আর গরমে ঘাম হওয়ার প্রসঙ্গে ডা. শর্মা বলেন, “বাহ্যিক তাপমাত্রার সাথে শরীর নিজেকে খাপ খাওয়াতে অভ্যন্তরীণ তাপমাত্রাকে নিরাপদ মাত্রায় রাখতে কাজ করে। এর সময় দেহে ঘাম হয়।” 

দেহ নিজে থেকে ঘাম সৃষ্টি করে ঠাণ্ডা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ‘থার্মোরেগুলেইশন’।

ঘাম ত্বকের জন্য ভালো

ঘাম কমাতে আমরা নানান রকমের ঘরোয়া উপায় বা ফেইসওয়াশ ব্যবহার করে থাকি। তবে ঘাম আসলে খারাপ না।

ডা. শর্মা জানান, ঘাম দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য জরুরি। ঘামের কারণে চিটচিটে অনুভূতি হয় ঠিকই কিন্তু এটা সতেজভাবও আনে।

যারা খুব বেশি পরিশ্রম বা ব্যায়াম করেন, তারা অনেক বেশি ঘামেন এবং এর মাধ্যমে ত্বকে একটা উজ্জ্বলভাব ফুটে ওঠে।

ঘাম যে কারণে ত্বকের জন্য উপকারী    

রক্ত সঞ্চালন বাড়ায়। বিষাক্ত পদার্থ দূর করে। ত্বকে উজ্জ্বলতা আনে। ঘামে থাকা ‘ডার্মসাইডিন’য়ে আছে ব্যাক্টেরিয়া রোধী উপাদান যা ক্ষতিকর ব্যাক্টেরিয়া দূর করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়ার মাত্রা কমায়।

প্রাকৃতিক এক্সফলিয়েন্ট হিসেবে কাজ করে। এটা লবণ ও পানি দূর করে ময়লা, জীবাণু এবং মেইকআপ জমাট বাধতে বাধা দেয়। এটা ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা যোগায় ও ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

কতটা ঘাম উপকারী?

কতটা ঘাম শরীরের জন্য উপকারী তা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। যেমন- পরিবেশ, ওষুধ, স্বাস্থ্যের অবস্থা বা খাবারের নির্দিষ্ট ভিটামিনের অভাবের ওপর।

একজন ব্যক্তি শারীরিক পরিশ্রমের সময় গড়ে আধা থেকে ২ লিটার পর্যন্ত ঘামতে পারেন, জানান এই বিশেষজ্ঞ।

এটা সত্যি যে, ঘাম শরীর থেকে দুষিত পদার্থ বের করে দেয়। না হলে ত্বকে ক্ষতি হতে পারে। এর ফলে ব্রণ ও লোমকূপ আবদ্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখ দেয়।

তবে অতিরিক্ত ঘাম দেহে পানিশূন্যতা তৈরি করে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

ব্যাক্টেরিয়া ও ফাঙ্গাসের কারণে ত্বকে নানান সমস্যা দেখা দেয়। এটা সামাজিক, আবেগিক ও মানসিক স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলে।

অতিরিক্ত ঘাম ত্বকের শুষ্কতার সমস্যা বাড়ায়। মনে রাখা জরুরি, যে কোনো কিছুর বাড়াবাড়ি ক্ষতিকর।

আরও পড়ুন

পুরনো খবর:

রাতে ঘুমের সময় ঘাম হওয়ার কারণ আর প্রতিকারের পন্থা
মুখে অতিরিক্ত ঘাম হওয়ার কারণ
ঘাম কমাতে সারা শরীরে ডিওডোরেন্ট ব্যবহার করা কতটা উপযোগী?