২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

০৭ জুন ২০২৪ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 12:59 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। বুদ্ধির প্রয়োগ যথাযথ করলে সাফল্য পাওয়ার সময় এখন। সামাজিক সমৃদ্ধি উন্নত থেকে উন্নতর হতে পারে। সপ্তাহের মাঝদিকে আর্থিক ব্যাপারে চাপ একটু বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায় হওয়ার সমূহ সম্ভাবনা। প্রতিবেশীরা আপনার সাহায্যের জন্য সুনাম করবে। সপ্তাহের শেষদিকে শুভাকাক্ষীদের সাথে ঘনিষ্ট সম্পর্ক বজায় রাখুন। সঙ্গীর হৃদয় জয় করতে সক্ষম হবেন। সঙ্গী সহায়ক ও সাহায্যকারী হবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে প্রিয়জনের আঘাত থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা দিতে পারে। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখা ভালো, নয়তো বিবাদের যোগ আছে। সপ্তাহের মাঝদিকে কারও কারও প্রেমের ক্ষেত্রে পাঁকানো জট খুলে যেতে পারে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ট সান্নিধ্যে আনবে। সপ্তাহের শেষদিকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগ্রাসী মনোভাব ত্যাগ করতে পারলে প্রত্যাশা অনুযায়ী উপার্জন করতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে যদি প্রেম করার সুযোগ না হারান তবে সমগ্র জীবনে এ সময়টি ভুলবেন না। অতীতে যারা অর্থ বিনিয়োগ করেছিলেন তারা সেখান থেকে উপকৃত হতে পারেন। সপ্তাহের মাঝদিকে যথাযথ উপলব্ধি করে সবার থেকে দূরত্ব বজায় রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। ধর্মীয় ক্রিয়া কলাপের সময় অভাবীদের কিছু দিলে মনের সন্তুষ্টি আসতে পারে। সপ্তাহের শেষদিকে নতুন কোনো কাজ শুরু করার জন্য এ সময়টা ভালো। সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহারে করলে লাভজনক প্রমাণিত হতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে সরকারী কর্মচারী হলে দক্ষতার সীমা অতিক্রম করতে পারেন। কারও কারও চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। অভিনয় নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো সময়। সপ্তাহের মাঝদিকে ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যদিও ঝুঁকি আছে। দীর্ঘ দিনের কোনো আশা পূর্ণ হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়তে পারে। সপ্তাহের শেষদিকে আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। ভুলবেন না অর্থ সাশ্রয় করা একটি ভালো অভ্যাস। নিজের একটি পুরানো ভুল বুঝতে পারেন আর সে কারণে বিচলিত হতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে যারা বিদেশে থেকে ব্যবসা করে থাকেন তাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার সমূহ সম্ভাবনা। কোনো বিদেশি উৎস থেকে লাভ করতে পারেন। সপ্তাহের মাঝদিকে উচ্চপদস্থ কোনো ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পারদর্শিতা দেখে সম্ভবত পদোন্নতি পাবেন। সপ্তাহের শেষদিকে প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে। মানুষের সেবার মানসিক শান্তি পাবেন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। শরীর কোথাও চোট লাগতে পারে। যাত্রা পথে সতর্ক থাকুন। সপ্তাহের মাঝদিকে বিবাহিত হলে স্ত্রী আপনাকে চমৎকার সারপ্রাইজ দিতে পারে। বাড়িতে দূরের অতিথি আসতে পারে। বয়োজ্যেষ্ঠ কারও সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষদিকে শ্রম, মেধা, নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতির সম্ভাবনা। ব্যাংকিং ক্ষেত্রে কাজ করা পেশাদাররা কোনো সুখবর পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে ব্যবসায়ে নতুন বিনিয়োগ আাশার সঞ্চার করতে পারে। সত্যি রোমান্টিক সময়, সঙ্গীর সাথে একটি আশ্চর্যজনক সময় কাটাতে পারবেন। পদ্ধতিতে উদার হন, পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার মুহূর্ত কাটান। সপ্তাহের মাঝদিকে শরীর নিয়ে সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। যানবাহন চালানো বা চড়ার সময় সতর্ক থাকতে হবে। সপ্তাহের শেষদিকে দূরে থাকা কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু করার ভাবনা চিন্তা করতে পারেন। বিদেশে যাওয়ার হাত ছাড়া হওয়া সুযোগ ফিরে আসতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে ঋণ নিয়ে আলোচনার অগ্রগতি হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়ীরা, ব্যবসা সম্প্রসারণের সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারী পরামর্শ নিতে পারেন। প্রেম করে বিয়ে করার কথা ভাবলে তাদের চেষ্টা করা দরকার। বিবাহিত জীবন প্রেম ও রোমান্সের সম্পর্ক বাড়িয়ে তুলবে। সপ্তাহের শেষদিকে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান। অতিরিক্ত সাবধানে থাকতে হবে। শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে। শরীরে কোনো অংশে ব্যথা হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরতে ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ হওয়াতে আবেগে আপনার মন আচ্ছন্ন করে রাখবে। ছাত্রছাত্রীদের জন্য ভালো সময়, পড়াশোনার অগ্রগতি হতে পারে। প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। সপ্তাহের মাঝদিকে পরিবারে প্রবীণদের স্বাস্থ্যের প্রতি মনযোগ দিন। বিরোধী মনোভাবের মানুষদের সঙ্গ এড়িয়ে চলুন। সংক্রমণ থেকে দুর্ভোগের আশঙ্কা। সপ্তাহের শেষদিকে সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ পরিস্থিতি আয়ত্বে থাকবে। ব্যবহারে অস্থিরতা দেখাবেন না। বিশেষ করে জীবনসঙ্গীর সাথে। তাতে গৃহে শান্তি নষ্ট হতে পারে। ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর, সঙ্গীর প্রেমের সময়টি আনন্দময় হয়ে উঠবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে হতে পারে। রিয়েলএস্টেট ব্যবসায়ের সাথে জড়িতরা ভালো অর্থ উপার্জন করতে পারেন। কোনো বন্ধু ধৈর্য্য শক্তির পরীক্ষা নিতে পারে। প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হন। সপ্তাহের মাঝদিকে প্রেমের দেবতার বাণের হাত থেকে বাঁচার সুযোগ কম। প্রেমেক প্রেমিকারা প্রিয়তমকে খুশি রাখতে কথা বলুন। সপ্তাহের শেষদিকে বুদ্ধির ভুলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। সঠিক স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্যের যত্ন নিলে বিভিন্ন ধরনের রোগ নিরাময় লাভ করবেন। স্বাস্থ্যের কিছু উত্থান পতন হবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে নিজের সম্বন্ধে ভালো কিছু করার চমৎকার সময়। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ পেতে পারেন। শিল্পী হলে অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। সপ্তাহের মাঝদিকে নতুন বাড়ি করার সুযোগ এলে হাত ছাড়া না করাই ভালো। জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ লাভজনক হতে পারে। ব্যক্তিগত ঝামেলা বন্ধুর মাধ্যমে সমাধান হতে পারে। সপ্তাহের শেষদিকে প্রেমিক প্রেমিকার মনের আকাশে জমে থাকা বাধা দূর হতে পারে। উচ্চ শিক্ষায় ইচ্ছা রাখা শিক্ষার্থীদের জন্য অনুকূল সময়।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে নুতন পরিস্থিতির সম্মুখিন হতে পারেন যা আর্থিকভাবে লাভবান করতে পারে। দীর্ঘ সময়ে স্থগিত বকেয়া ও পাওনাগুলো শেষ পর্যন্ত পুনরুদ্ধার করা যাবে। সপ্তাহের মাঝদিকে প্রতিবেশীর জন্য সামাজিক সুনাম আসতে পারে। মানুষেরা প্রশংসাসূচক মন্তব্য করবেন, যা সবসময় শুনতে চেয়েছেন। যে কোনো চুক্তি করার জন্য এ সময় বিশেষ শুভ। সপ্তাহের শেষদিকে সম্পত্তি নিয়ে বিরোধ আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারেন। প্রেমে জটিলতার জন্য বাড়িতে বিবাদ হতে পারে। ঘনিষ্ট বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করুন।

আরও পড়ুন

২০২৪ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য

২০২৪ সালের অর্থ-ভাগ্য