২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চুলের বৃদ্ধিতে ভিটামিন বি সমৃদ্ধ খাবার

চুল পড়ার সমস্যা সমাধানে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার তালিকায় রাখতে হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 02:16 PM

Updated : 02 Jul 2023, 02:16 PM

চুল পাতলা হওয়ার সমস্যা দেখা দিলে খাবার তালিকায় মনোযোগ দিতে হবে।

হেল্থ শটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে নয়া দিল্লির পাটপারগঞ্জের ‘ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল’য়ের ‘নিউট্রিশন অ্যান্ড ডায়টেটিক্স’ জ্যোতি খানিওঝ বলেন, “ভিটামিন বি সমৃদ্ধ খাবার চুলের বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।”

চুলের বৃদ্ধিতে ভিটামিন বি

সুস্থ সুন্দর চুলের জন্য ভিটামিন বি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি যেমন- বি ৭ (বায়োটিন), ফোলেইট এবং বি ১২ চুলের নতুন কোষ তৈরি ভূমিকা রাখে বলে জানান, খানিওঝ।

বায়োটিন চুল শক্ত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

ফোলেইট এবং বি ১২ লোহিত রক্ত কণিকা বাড়ায়। এরা অক্সিজেন বহন করে চুলে পুষ্টি যুগিয়ে সুস্থ রাখে।

ভিটামিন বি সমৃদ্ধ খাবারের মধ্যে আছে

দুধ ও দুধের তৈরি খাবার: দুধ ও দুধের তৈরি খাবারে আছে ক্যালসিয়াম যা হাড় সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়াও এতে আছে বায়োটিন যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে পারে।

পাতাবহুল সবজি: পালংশাক ও কপি ফোলেইট সমৃদ্ধ যা চুল শক্ত করতে সহায়তা করে।

মাছ: স্যামন ও ম্যাকারেল উচ্চ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস যেমন- বি ১২ সমৃদ্ধ। এটা মাথার ত্বক সুস্থ রাখতে ও চুলের বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।

ডাল ধরনের খাবার: ডাল ও মটরে আছে ভিটামিন বি ও ফোলেইট যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

বাদাম ও বীজ: কাঠ বাদাম, সূর্যমূখির বীজ চুলের বৃদ্ধিতে চমৎকার কাজ করে। এগুলো বায়োটিন ও ভিটামিন বি’র ভালো উৎস।

শস্য: বাদামি চাল এবং ওটস ভিটামিন বি’র ভালো উৎস। যা চুলের গোড়া শক্ত করতে সহায়তা করে।

সিট্রাস ফল: কমলা ও লেবু ফোলেইট এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এগুলো ভিটামিন বি শোষন করে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

খানিওঝ বলেন, “খাবার তালিকায় এসব খাবার যোগ করার অনায়ানে। দুধ বা দুধের তৈরি খাবার সকালের নাস্তায় বা স্মুদি হিসেবে খাওয়া উপকারী। ডিম সকালের নাস্তায় অথবা পছন্দের কোনো সালাদে মিশিয়ে খাওয়া যেতে পারে।”

সবুজ শাক সবজি, মাছ, ডাল, বাদাম ও বীজ সালাদে যোগ করে বা হালকা ভেজে খাওয়া ভালো। এছাড়া অন্যান্য খাবার পরিবেশনে ব্যবহার করা যায়।

সিট্রস ফল নাস্তায় বা সালাদ অথবা জুস হিসেবে গ্রহণ করা উপকারী। 

তবে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত ভিটামিন বি সমৃদ্ধ খাবার যেমন- বায়োটিন খাওয়া হজমে জটিলতা ও ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কোন খাবার কতটা খাওয়া প্রয়োজন এ নিয়ে দ্বিধা থাকলে পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করা উচিত।

ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও

আরও পড়ুন

পুরানো খবর:

যে খাবারে চুল পড়ে
চুলের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের উৎস
মাসিকের সময় চুল যে কারণে চিটচিটে হয়