Published : 15 Jul 2026, 01:17 PM
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।
সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র এই মেলার আয়োজন করে।
তিন দিনব্যাপী এই মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রি হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এই মেলার মাধ্যমে মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়বে এবং পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি হবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিরাজগঞ্জ।