২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫২ জন।

ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 07:27 PM

Updated : 17 Jan 2024, 07:27 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে; এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যেসব রোগী হাসপাতালে গেছেন, তাদের মধ্যে তিন জন ঢাকা মহানগরের, বাকিরা চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। 

আর মৃতদের একজন ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন, আরেকজন ঢাকা মহানগরীর বাইরের। 

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫২ জন। 

সব মিলিয়ে এ বছরের প্রথম ১৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৬ জন, যাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৬৫ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৭১ জন ঢাকায় এবং ৯৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। 

গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে। 

তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।