১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু: পাঁচ দিন পর একজনের মৃত্যুর খবর

এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৪৮ জনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ­আরও ২২ জন রোগী।

এর আগে গত ৩ মে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ পাঁচ দিন পর ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য এলো।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত গত একদিনে আক্রান্ত ২২ ডেঙ্গু রোগীর ৫ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন, তিনি বরিশাল বিভাগের বাসিন্দা।

আরও পড়ুন:

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

নতুনদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৮ জন।

বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১২৭ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৬২ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৬৫।

এ বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম আটদিনে ১৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে চারজনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।