হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী
চলতি বছরের প্রথম নয় মাসের মধ্যে সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, আক্রান্তও হয়েছে বেশি। এইডিস মশাবাহিত এই রোগ নিয়ে ঢাকার হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে মানুষের। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অক্টোবরের প্রথম দিন নতুন করে পাঁচজন ভর্তি হয়েছেন। সবমিলিয়ে ডেঙ্গু আক্রান্ত ৭০ জন ভর্তি রয়েছেন হাসপাতালটিতে।