২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরের গোসাইরহাটে স্বাস্থ্যসেবা ক্যাম্প

শরীয়তপুরের গোসাইরহাটের শামসুর রহমান ডিগ্রী কলেজে আগামী ১৬ মার্চ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের গোসাইরহাটের শামসুর রহমান ডিগ্রী কলেজে আগামী ১৬ মার্চ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। এ ক্যাম্পে হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৫০ জন চিকিৎসক স্বাস্থ্যসেবা দেবেন। স্থানীয় একেএম খলিলুর রহমান পাবলিক ক্লাবের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করেছে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক (পরিচালনা) মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বায়ু ও পানিবাহিত জ্বর, কফ (সর্দি-কাশি), নিউমোনিয়া ও টাইফয়েডসহ বিভিন্ন মৌসুমী রোগের চিকিৎসা এ ক্যাম্পে দেওয়া হবে। এতে ক্যান্সারসহ অন্য রোগীদের জন্যও চিকিৎসার ব্যবস্থা থাকবে। হাসপাতালের চেয়ারম্যান ডা. জোনাইদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক সার্জন সর্দার এ নাঈম ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ এই ৫০ সদস্যের চিকিৎসক দলের নেতৃত্ব দেবেন। তবে চিকিৎসা পাওয়ার জন্য রোগীদের আগেই সেখানে টোকেন সংগ্রহ করতে হবে। এজন্য গোসাইরহাট শামসুর রহমান কলেজে আগামী ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত রোগী সনাক্ত করে টোকেন দেওয়া হবে। চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্র“প পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, ইসিজি, উচ্চতা ও ওজন পরিমাপের ব্যবস্থা থাকবে। ওষুধও বিতরণ করা হবে। ডেপুটি স্পিকার শওকত আলী, বাণিজ্য মন্ত্রী গোলাম কাদের, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাকও কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭১১ ঘ.