২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরে ৩৯ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ

বর্তমান সরকারের তিন বছরে চিকিৎসক ও সেবিকা পদে ৩৯ হাজার ৯২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের তিন বছরে চিকিৎসক ও সেবিকা পদে ৩৯ হাজার ৯২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক মঙ্গলবার সংসদে একটি প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় হৃদরোগ ও হাসপাতালের মান উন্নয়নে ২০১৩ সালের মধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হবে। দেশের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আধুনিক মানের আল্ট্রাসনোগ্রাফি এবং ইসিজিসহ রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করার পরিকল্পনাও সরকার নিয়েছে বলে জানান মন্ত্রী। সীমান্ত এলাকায় চোরাকারবারিদের মাধ্যমে কিছু নকল ও নিষিদ্ধ ওষুধ দেশের ভেতর ঢুকছে বলে স্বীকার করেন রুহুল হক। এসব ওষুধ বিক্রি বন্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর তৎপর রয়েছে বলেও জানান তিনি। শিপিং কর্পোরেশনে ১৩ জাহাজ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সংসদে জানান, বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে চলাচলের উপযোগী ১৩টি জাহাজ রয়েছে। জাহাজগুলো ২১ থেকে ৩৩ বছরের পুরনো। বিএসসির বহরকে আধুনিক করতে ২০২১ সালের মধ্যে দুটি মাদার ট্যাংকার, চারটি প্রোডাক্ট ক্যারিয়ার, আটটি বাল্ক ক্যারিয়ার, চারটি কন্টেইনার জাহাজ এবং তিনটি অন্যান্য জাহাজ কেনার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি। ২০২০ সালের মধ্যে মংলা বন্দরের উন্নয়নে কিছু স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য ৪ হাজার ৯৫ কোটি টাকা ব্যয় হবে। “মংলা বন্দরে সমুদ্রগামী জাহাজের ফুয়েলিং ব্যবস্থা নেই। এজন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে ২৫ একর জমি দেওয়া হয়েছে। এ জায়গায় অয়েল ডিপো নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে,” বলেন তিনি। শাজাহান খান জানান, চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে গড়ে ১ লাখ ৮ হাজার ৪০৫ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়। মালামাল হ্যান্ডলিং হয় ৩৩ লাখ ৮০ হাজার ৪৭৮ মেট্রিক টন। গত অর্থবছরে এ বাবদ মাসিক গড় আয় হয়েছে ১২১ কোটি টাকা। রাঙামাটির বরকল উপজেলার থেগামুখকে এল সি স্টেশন হিসাবে ঘোষণা করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এজন্য জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮০০ ঘ.