২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

চট্টগ্রাম মহানগরীর প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। এদের মধ্যে ১ থেকে ৫ বছরের ৫ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল ও এদের মধ্যে এবং ২ থেকে ৫ বছরের তিন লাখ ৭৫ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। শনিবার সকালে কেবি আব্দুস সাত্তার মিলানয়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিসিসি'র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে রোববার সকাল থেকে সিসিসি'র এক হাজার ২১২টি কেন্দ্রে এসব ক্যাপসুল-ট্যাবলেট খাওয়ানো হবে। এ কাজে নিয়োজিত থাকবেন সংস্থার চার হাজার কর্মী। সকাল ১০টায় বক্সিরহাট ওয়ার্ডের আইডিয়াল গ্রামার স্কুলে এ ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করবেন সিসিসি মেয়র এম মনজুর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএম/১৯৪০ ঘ.