ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে রাজধানীর কলাবাগানের লাজ ফার্মাকে আবারো জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে অধিদপ্তরের এক অভিযানে লাজ ফার্মা লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে গত ৩ মার্চ একই অপরাধে লাজ ফার্মাকে জরিমানা করা হয়েছিলো।
সোমবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় কলাবাগানের লাজ ফার্মা লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'
এ ছাড়া পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় কলাবাগান এলাকার বিক্রমপুর বেকারি অ্যান্ড পিঠাঘর, পিজা ফার্স্ট ফুড অ্যান্ড কনফেকশনারি, শেফা ফার্মেসি, কৃশ ফার্মা ও সুইচ ফার্মাকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আর ওজনে কম দেওয়া এবং নিুমানের খাবার তৈরি ও পরিবেশনের দায়ে একই এলাকার বিক্রমপুর মিস্টান্ন ভাণ্ডার, আজাদ হোটেল ও আশরাফের ভাঙ্গা হোটেলকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২২৯ ঘ.
bdnews24