ঢাকা,মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও রাখার দায়ে রাজধানীর কলাবাগানের পাঁচ ফার্মেসির জরিমানা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল অভিযান চালিয়ে এ জরিমানা করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে কলাবাগান লাজ ফার্মা লি.কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ওষুধের মোড়কে হাতে লিখে মূল্য সংশোধন করায় একই এলাকার লাইফ ফার্মা, তাজরিন ফার্মা, এশিয়ান ফার্মেসি ও কাসেম ড্রাগসকে জরিমানা করা হয় মোট ৬০ হাজার টাকা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব এ বি এম বদিউজ্জামান অভিযানে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯১৩ ঘ.
bdnews24