২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কুষ্টিয়ায় অ্যানথ্রাক্স সংক্রমিত ১৬ জন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী ধর্মদহ গ্রামে ১৬ জনের শরীরে বুধবার এ্যানথ্রাক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী ধর্মদহ গ্রামে ১৬ জনের শরীরে বুধবার এ্যানথ্রাক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন-লিয়াকত হোসেন, মাহাবুল ইসলাম, সাহার আলী, সাবিনা খাতুন, আম্বিয়া বেগম, সাহিনা খাতুন, রাবেয়া বেগম, জাহিমা বেওয়া, তহুরা বেগম, ফাহিমা খাতুন, সখিনা খাতুন, আনজিরা বেগম, সাহারা খাতুন, আমিরা বেগম, মিটন প্রামানিক ও কাওসার হোসেন। দৌলতপুর আদাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধর্মদহ গ্রামের বাসিন্দা শরীফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশ কয়েকদিন আগে ধর্মদহ গ্রামে ২০/২৫টি ছাগল হঠাৎ অসুস্থ হয়। অসুস্থ ছাগলগুলোর মধ্যে গত সপ্তাহে কয়েকটি জবাই করে মাংস বিক্রি করা হয়। ওই মাংস খেয়েই এরা অসুস্থ হয়ে পড়েন।" তিনি জানান, আক্রান্তদের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধর্মদহ গ্রামসহ আশেপাশের এলাকায় অ্যানথ্রাক্স আতংক বিরাজ করছে।" স