২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রোকের ঝূঁকি কমায় ফলিক এসিড

ফলিক এসিড স্ট্রোকের ঝুঁকি শতকরা ১৮ ভাগ কমিয়ে দিতে পারে। মার্কিন কিছু গবেষক জানিয়েছেন এ কথা। খবর একটি মার্কিনি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 11:11 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- ফলিক এসিড স্ট্রোকের ঝুঁকি শতকরা ১৮ ভাগ কমিয়ে দিতে পারে। মার্কিন কিছু গবেষক জানিয়েছেন এ কথা। খবর একটি মার্কিনি ওয়েবসাইটের। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির জিয়াওবিন ওয়াং ও তার সহকর্মীদের পরিচালিত গবেষণায় ফলিক এসিড সংক্রান্ত এই তথ্য পাওয়া যায়। গবেষকরা বলেন, ফলিক এসিড রক্তে হোমোসিটেইনের ঘনীভূত হওয়ার মাত্রাকে কমিয়ে দেয়। উচ্চ মাত্রার হোমোসিটেইন স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বলে ধারণা করা হয়। হৃদরোগ ও থ্রম্বোসিস এর কারণ হিসেবেও চিহ্নিত করা হয় একে। গবেষণালদ্ধ ফলাফল স্বাস্থ্য বিষয়ক সাময়ীকি দি ল্যান্সেট এর চলতি সংখ্যায় ছাপা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, " আমাদের বিশ্লেষণ থেকে আমরা দেখতে পাই যে ফলিক এসিড প্রাথমিকভাবে স্ট্রোকের ঝূঁকি তাৎপর্যপূর্ণভাবে কমাতে পারে।" বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৬৫৯ ঘ