২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভবস্থায় ধূমপানের ফলে শিশুর হৃদরোগ হয়

গর্ভবস্থায় ধূমপান করলে বাচ্চার ক্ষতি হতে পারে এই তথ্যটা সবাই জানেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:04 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

তবে কী রকম ক্ষতি হয় তা আবিস্কার করেছেন ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা আবিস্কার করেছেন যে, গর্ভাবস্থায় ধূমপান করার ফলে ভুমিষ্ট হতে যাওয়া বাচ্চার হৃৎপিন্ড ক্ষতিগ্রস্থ হয়।

গবেষক দলের দলনেতা ড. লুবো ঝাং বলেন, “ আমাদের গবেষণায় দেখা গেছে নিকোটিনের ফলে ভুমিষ্ট হতে যাওয়া শিশুর হৃদরোগ হওয়ার আশংকা প্রচুর।”

লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের এই দলটি বেশ কয়েকটি গর্ভবতী ইঁদুরের উপর গবেষণা চালায়। তারা বাচ্চা প্রসব করার ১০ দিন আগে ইঁদুরগুলোকে নিকোটিন দিয়ে গবেষণা চালিয়ে দেখা গেছে, এসব থেকে ইঁদুরের বাচ্চাগুলো তিন মাস বয়সেই হৃদরোগে আক্রান্ত হচ্ছে। আর এই রোগ ছেলে বাচ্চার থেকে মেয়ে বাচ্চার মধ্যে বেশি দেখা দেয়।

তারা আবিষ্কার করেন যে নিকোটিনে প্রভাবে জন্ম হতে যাওয়া একটি পূর্ণবয়স্ক বাচ্চার ধমনীতে রক্ত প্রবাহ ব্যহত হয়। আর তা মেয়ে বাচ্চার ক্ষেত্রে বেশি ঘটে।

এ ব্যাপারে ড. লুবো বলেন, “আমরা এখনো জানি না মেয়ে বাচ্চাগুলো কেন বেশি অসুস্থ হচ্ছে। তবে এটা ঠিক গর্ভবস্থায় ধূমপানের ফলে শরীরে যে নিকোটিন প্রবেশ করে সেটা থেকে ভুমিষ্ট হতে যাওয়া শিশুর হৃদরোগের আশংকা বেশি থাকে।”

আমেরিকায় গর্ভবতী মায়েদের মধ্যে শতকরা প্রায় ১১ ভাগ মহিলা গর্ভবস্থায় ধুমপান করেন। এরফলে তাদের বাচ্চারা অসুস্থ হয়ে জন্ম নেয়। ২০০৪ সালের এক জরিপে দেখা গেছে এসব মহিলাদের বাচ্চদের মধ্যে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেশি।

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ১২০তম বাৎসরিক সম্মেলনে ড. ঝাং তার এই গবেষণার ফলাফল প্রকাশ করেন।