ধীরে ধীরে আমেরিকার স্কুলগুলোতে প্রবেশ করছে স্বাস্থ্যসম্মত খাবার ও পানীয়
উচ্চ ক্যালরিযুক্ত ও কম পুষ্টিমানের খাবার আর স্কুলগুলোতে সরবরাহ করবেন না-বড় বড় কোম্পানির এই উত্তম সিদ্ধান্তের ফল দেখা যাচ্ছে এখন। ওই ঘোষণার মাত্র এক বছরের মাথায় আমেরিকার স্কুলগুলোর লাঞ্চ রুম থেকে নির্বাসনে গিয়েছে জাঙ্ক ফুড তথা উচ্চ ক্যালরির কম পুষ্টিযুক্ত খাবার। সেখানে ধীরে ধীরে স্থান করে নিয়েছে স্বাস্থ্যসম্মত খাবার ও পানীয়।
আমেরিকার ২ থেকে ১৯ বছর বয়সী জনসংখ্যার ১৭ শতাংশ অর্থাৎ ১২ মিলিয়ন মানুষ অতিরিক্ত ওজন সমস্যায় ভোগে। সে বিবেচনায় এ পরিবর্তন ইতিবাচক। এক্ষেএে খাদ্য ও পানীয় কোম্পানির বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করেন মার্কিনি পুষ্টি বিশেষজ্ঞরা
‘বিগত ৩ বছরের তুলনায় অধুনা স্কুলগুলোতে ভালমানের স্বাস্থ্যসম্মত সামগ্রীর ব্যবহার লক্ষনীয়; যদিও এখনও আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে’-বলেছেন সেন্টার ফর সায়েন্স ইন দি পাবলিক ইন্টারেস্ট (সিএসপিআই) এর নীতি বিশ্লেষক জয় জোহানসন। স্কুলগুলোতে স্বাস্থ্যসম্মত পানীয় সরবরাহের জন্য কোমল পানীয় প্রস্তুতকারকদের সাথে আলোচনা করেছে এই সংগঠনটি।
প্রথমবারের মতন আমেরিকার স্কুলগুলোতে স্বাস্থ্যসম্মত খাবারের তালিকায় কোকাকোলা, পেপসি আর ক্যাডবেরির প্রবেশ ঘটে ২০০৬ এর মে মাসে। স্কুলগুলোতে আরো পুষ্টিকর পানীয় দেবার লক্ষ্যে কিছু নীতিমালা নির্ধারন করে আমেরিকান বেভারেজ এসোসিয়েশন।
অ্যালায়েন্স ফর এ হেলদিয়ার জেনারেশন এর উদ্যোগে গঠিত এ চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করে আমেরিকান হার্ট এসোসিয়েশন ও উইলিয়াম জে ক্লিনটন ফাউনন্ডেশন।
