যুদ্ধ ফেরত মার্কিন সৈন্যরা মানসিক রোগে ভুগছে
ইরাক ও আফগানিস্থান থেকে যুদ্ধ ফেরত মার্কিন সৈন্যদের অনেকেই কোন না কোন মানসিক রোগে আক্রান্ত।
যারা অপেক্ষাকৃত তরুন বিশেষ করে যাদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে তারা মানসিক রোগে আক্রান্ত হয়েছেন বেশী। তবে যে সব সৈন্যের বয়স ৪০ বা তারচেয়ে বেশী তারা মানসিক রোগে কম ভুগছেন।
২০০১ থেকে ২০০৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত যেসব সৈন্য দেশে ফিরে এসেছে তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে ড. কারেন সিল এই তথ্য প্রকাশ করেন।
যুদ্ধ ফেরত ১০৩৭৮৮ জন সৈন্যের মধ্যে শতকরা ২৫ ভাগের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায় অর্ধেকেরও বেশী সৈন্য এক বা একাধিক মানসিক রোগে আক্রান্ত।
পরীক্ষাধীন সৈন্যদের মাঝে বেশী লক্ষ করা যায় মানসিক বৈকল্য ও শীথিলতা। তাছাড়া এরা সব সময় মানসিকভাবে উদ্বিগ্ন এবং ভীত সন্ত্রস্ত থাকে।
