২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামেরিকায় ক্যান্সার রোগের ডাক্তার সংকট তৈরী হচ্ছে

অবসরজনিত কারনে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারদের বড় ধরনের সংকটের আশঙ্কা করা হচ্ছে আমেরিকায় ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে তরুণ ডাক্তার অপ্রতুল। ২০০৭ সালে যেখানে ডাক্তারের সংখ্যা ৪০৮০ জন তা ২০২০ সালে হ্রাস পেয়ে দাঁড়াবে ২৫৫০ জনে।

আমেরিকায় ঝুঁকিপূর্ণ রোগের তালিকায় ক্যান্সারের অবস্থান দ্বিতীয়। প্রতি বছর পাঁচ লক্ষেরও বেশী লোক মারা যায় এ রোগে আক্রান্ত হয়ে।

প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে রোগীদের ডাক্তার ভিজিট করার চাহিদা থাকবে ৪৮ ভাগ কিন্তু ঘাটতি পুরণ করা যাবে মাত্র ১৪ ভাগ। সাধারণত বয়স ৬৫ অতিক্রম করার পর ক্যান্সাওে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। সে হিসাবে ২০২০ সাল নাগাদ আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে যাবে।

বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, বিশেষজ্ঞ ডাক্তার ঘাটতি পুরন না হলে সেবার মানও কমে যাবে। তাই ডাক্তারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবিকা এবং ফিজিশিয়ান সহকারীদের কর্মদক্ষতা বাড়ানোও জরুরি বলে তারা মনে করেন।