২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ড জেল থেকে সাবধান!

যারা মদ্যপানে অভ্যস্ত সম্ভবত তারা কোথাও অ্যালকোহল লেখা দেখলে মাথা ঠিক রাখতে পারেন না। আর এই অমিতাচারের কারণে অন্তত দুইজন ব্যক্তি জীবানুমুক্তকারী হ্যান্ডজেল পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। হ্যান্ড জেলের গায়ে লেখা ছিল ‘শতকরা ৬৩ ভাগ এলকোহল’। গত বুধবার এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের বোস্টনে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বোস্টনের এক জেলখানার এক বন্দি ও হাসপাতালে চিকিৎসাধীন এক মদ্যপ   -  দুজনই এই জেল থেকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।

শুধু এই দুজনই এরকম ভুল করেছে ব্যাপারটা ঠিক তা নয়। জেল, শেভিং ফোম এবং আফটার শেভ ইত্যাদিতে এলকোহল থাকে এবং তা সেই পণ্যের গায়ে উল্লেখ করা থাকে। অধিকাংশ মানুষ এতে বিভ্রান্ত হয়। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে চিকিৎসকরা ভিন্ন ভিন্ন চিঠিতে এই কথা জানান। তারা আরো উল্লেখ করেন, হ্যান্ড জেল পান করার এই ঘটনা ঘটছে কারণ ইতিপূর্বে এইসব পণ্যের অ্যালকোহলের পরিমান প্রধান প্রধান মেডিকেল জার্নালগুলিতে প্রকাশিত হয়নি।

মেরিল্যান্ড প্রিজন সেন্টারের ড. সুজানি ডোয়ন ও ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন এর ড. ক্রিস্টোফার ওয়েলস তাদের চিঠিতে এই বিষয়টি উল্লেখ করেছেন। তারা লিখেছেন, মেরিল্যান্ড প্রিজন সেন্টারে বিষক্রিয়ায় আক্রান্ত ৪৯ বছর বয়স্ক বন্দি সবার কাছে শান্ত বলে পরিচিত ছিল। কিন্তু হ্যান্ড জেল পান করার পর রক্তচক্ষু, উন্মাদ, আক্রমণাতœক এবং মাতাল অবস্থায় সে সবাইকে জীবন সম্পর্কে জ্ঞান দিচ্ছিলো বলে প্রতক্ষ্যদর্শীরা বর্ণনা করেছেন।

ঐ জেলের আরেক প্রত্যক্ষদর্শী বন্দি জানায়, সে ওই বন্দিকে একটি গ্যালন থেকে হ্যান্ড জেল পান করতে দেখেছে।

অন্যদিকে ইউনিভার্সিটি অব সিনসিনাটি এর ড. আসকানইমাডি ও ড. লিয়ান কোবারলি তাদের চিঠিতে আরেক ব্যক্তির কথা লিখেছেন। ৪৩ বছর বয়স্ক দ্বিতীয় এই হ্যান্ড জেল পানকারীর ক্ষেত্রে বুকে ব্যাথা ও অন্যান্য লক্ষণ দেখা গেছে। এই ঘটনার আগে তাকে বাথরুমে এলকোহলসমৃদ্ধ হ্যান্ড জেল পান করতে দেখা গেছে।

কেন সে হ্যান্ড জেল পান করেছে জিজ্ঞেস করলে বোতলের গায়ে লেখাটির কথা উল্লেখ করে সে, যেখানে লেখা ছিলো ‘শতকরা ৬৩ ভাগ আইসোপ্রোপাই এলকোহল যা ভদকার এলকোহলের পরিমাণের চেয়েও বেশি।’

চিকিৎসকরা জানান, সামান্য পরিমাণে আইসোপ্রোপানল হৃৎপিণ্ড ও শরীরের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্রে আক্রমণ করে মৃত্যুও ঘটাতে পারে। এই পণ্যের উৎপাদনকারীকে পণ্যের লেবেলের লেখা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তারা।