বোনের ক্যানসার হলে ভাইয়েরও রেহাই নেই
কৃষ্ণাঙ্গদের দুঃখের কোন সীমা নেই। স্রেফ গায়ের রঙ কালো বলে কতভাবেই না মার খেতে হয় তাদের। তার উপর যুক্ত হয়েছে নতুন এক আশংকা। কৃষ্ণাঙ্গ কোন নারীর ব্রেস্ট ক্যানসার হলে তার ভাইও রেহাই পাবে না ওই মারণব্যাধি থেকে।
ইউনিভার্সিটি অব মিশিগানের গবেষকরা দীর্ঘদিন গবেষনা করে দেখেছেন, আফ্রো-আমেরিকানদের মধ্যে কোন মেয়ের যদি ব্রেস্ট ক্যানসার হয় তাহলে তার ভাইয়েরও পোস্ট্রেট ক্যানসার হওয়ার আশংকা প্রবল।
‘আগের গবেষনাগুলোতে দেখা যায়, কারো যদি পোস্ট্রেট ক্যানসার হয় তাহলে তার বাবা বা সন্তানের ওই অসুখ হওয়ার জোরালো আশংকা থাকে।’ বলেছেন ড. জেনিফার এল বিবি-ডিমার। এক লিখিত স্টেটমেন্টে তিনি আরো বলেন, ‘তবে এই প্রথমবারের মতো আফ্রো-আমেরিকানদের মধ্যে বোনের ব্রেস্ট ক্যানসারের সাথে ভাইয়ের প্রোস্টেট ক্যানসারের সম্পর্ক দেখানো হলো।’
১২১ জন অফ্রো-আমেরিকান প্রোস্টেট ক্যানসারসহ ও ১৭৯ জন প্রোস্টেট ক্যানসার ছাড়া মানুষের কাছ থেকে তথ্য নিয়ে গবেষনা করে ড. বিবি ও তার সহকর্মীরা দেখেন যে, পরিবারের মধ্যেই প্রেস্টেট ও ব্রেস্ট ক্যানসারের ক্লাস্টার তৈরি হয়।
তাদের গবেষনাটি বিখ্যাত মেডিক্যাল জার্নাল ইউরোলজিতে প্রকাশিত হয়েছে।
