২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকা নিল আরও সাড়ে ৭ লাখ

দেশজুড়ে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৭৭২ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2021, 11:30 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

আরও ৯৮ হাজার ৪৭৬ জন দ্বিতীয় ডোজ টিকা নেওয়ায় রোববার মোট নিয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ জন।

এর আগে শনিবার গণটিকাদান কর্মসূচির শুরুর দিন প্রথম ডোজ টিকা নেয় ৩০ লাখ ৭০ হাজার ২৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার প্রথম ডোজ টিকা নেয় ৩ লাখ ৫৪ হাজার ৪৬৬ জন পুরুষ ও ২ লাখ ৯৩ হাজার ৩০৬ জন নারী।

এই ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ জনের মধ্যে ৪ লাখ ১৮ হাজার ২৩৭ জন চীনের সিনোফার্মের টিকা নিয়েছে। যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কোভিড-১৯ টিকা নিতে সর্বমোট নিবন্ধন করেছেন ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন।

আর এই পর্যন্ত টিকা প্রয়োগ করা হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ ডোজ।

এর মধ্যে মোট প্রথম ডোজ টিকা নিয়েছে ১ কোটি ৪০ লাখ ৭ হাজার ৮৩৭ জন, তাদের মধ্যে ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন দ্বিতীয় ডোজও পেয়েছে।