২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণাঙ্গ জরুরি বিভাগ হচ্ছে বিএসএমএমইউতে

পূর্ণাঙ্গ জরুরি বিভাগ খোলার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 07:06 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

শনিবার হাসপাতাল কমপ্লেক্সের বি ব্লকে আলাদা জরুরি বিভাগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জরুরি বিভাগে ২০টি শয্যা থাকবে, যাতে মুমূর্ষু রোগীরা জরুরি বিভাগে এলেই তাদের সেবা দিতে পারি।

“তিন মাসের মধ্যে জরুরি বিভাগ নির্মাণের কাজ শেষ হবে।”

এখন বিএসএমএমইউতে সীমিত আকারে জরুরি সেবা দেয়, যার সম্পর্কে মানুষ তেমন একটা জানেই না।

বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) স্থাপনের পরিকল্পনারও উদ্বোধন করেন উপাচার্য।