২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্ম নিয়ন্ত্রণ বড়ি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

জন্ম নিয়ন্ত্রণের বড়ি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে যেসব নারী ধূমপান করে, যাদের উচ্চ রক্তচাপ আছে এবং যাদের মাইগ্রেনের সমস্যা আছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 10:27 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। তবে সুস্বাস্থ্যের অধিকারী নারীরা যাদের স্ট্রোক হওয়ার অন্যান্য ঝুঁকি নেই তাদের ক্ষেত্রে এ ঝুঁকি খুবই কম।

‘লয়োলা ইউনিভার্সিটি শিকাগো স্ট্রিচ স্কুল অব মেডিসিন’ এর গবেষকদলের সহ গবেষক মারিসা ম্যাকগিনলি বলেন, “যেসব নারী অন্যান্য স্বাস্থ্যগত কারণে স্ট্রোকের ঝুঁকিতে রয়েছে তাদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের বড়ি ঝুঁকি আরো বাড়িয়ে দিতে পারে। এ ধরনের বেশির ভাগ ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণ নিরুৎসাহিত করা উচিত।”

বিভিন্ন কারণে স্ট্রোক হতে পারে। তবে ৮৫ শতাংশ ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে স্ট্রোক হয়। ঝুঁকিতে থাকা নারীরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণ করলে এ ধরনের স্ট্রোকের ঝুঁকি আরো বাড়ে।

তবে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে যে ধরনের স্ট্রোক হয় সেটি জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণের কারণে সাধারণত প্রভাবিত হয় না।

বর্তমানে বিশ্বব্যাপী ১০ কোটির বেশি নারী জন্ম নিয়ন্ত্রণ বাড়ি গ্রহণ করে অথবা অতীতে করেছে।

১৯৬২ সালে প্রথম স্ট্রোকের সঙ্গে জন্ম নিয়ন্ত্রণ বাড়ির সংশ্লিষ্টতা থাকার বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়।