২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

সবমিলিয়ে এ বছর ১৫৮৩ জনের প্রাণ কাড়ল রোগটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2023, 07:58 PM

Updated : 24 Nov 2023, 07:58 PM

দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে; মৃত্যু হয়েছে ৬ জনের।

এ নিয়ে মশাবাহিত রোগটিতে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ১৫৪ জন ঢাকা মহানগরে এবং ৪৯১ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২।

এ বছর ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৬৭৮ জন এবং ঢাকার বাইরে এ সংখ্য ১ লাখ ৯৯ হাজার ৭৫৯।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯২২ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬৬১ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩ হাজার ৮৪৮ জন রোগী। তাদের মধ্যে ১ হাজার ৫০ জন ঢাকায় এবং ২ হাজার ৭৯৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বরের প্রথম ২৪ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ২৬২ জন রোগী।

মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ২৪ দিনে মৃত্যু হয়েছে ২৩৫ জনের।