২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনে সর্বাধিক ৭১২ ডেঙ্গু রোগী হাসপাতালে

একই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।

একদিনে সর্বাধিক ৭১২ ডেঙ্গু রোগী হাসপাতালে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 08:02 PM

Updated : 08 Oct 2022, 08:02 PM

দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭১২ জন রোগী ভর্তি হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এসব রোগীদের মধ্যে ঢাকার ভেতরে ভর্তি হয়েছেন ৪৯৯ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ২১৩ জন।

একই সময়ে এইডিস মশাবাহিত এ রোগে তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২ হাজার ৪১৬ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ১,৮৩৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৫৭৮ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২০ হাজার ২৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৭৫২ জন। আর মারা গেছেন মোট ৬৭ জন।