ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৬০ রোগী
ঢাকার বাইরেই ভর্তি হয়েছে ২০১১ জন রোগী।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬০ জন রোগী। এইডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ সময়ে প্রাণ হারিয়েছেন ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ২২৪ জনে। এ বছর মৃত্যু হয়েছে ১ হাজার ৯৬ জনের।
গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ৬৪৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ২০১১ জন রোগী ভর্তি হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন ঢাকায় এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪ জন।
এ বছর সারাদেশে যত রোগী ভর্তি হয়েছে তাদের মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৪৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ৩৭ হাজার ৩৮১ জন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৮২০ জন। তাদের মধ্যে ঢাকায় ২৭৫৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬০৬৪ জন।
মাসের হিসাবে- জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৭৬ জনে, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী ভর্তি হয় হাসপাতালে।
অক্টোবরের প্রথম আটদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৮১৮ জন।
বাংলাদেশে জানুয়ারি মাসে ৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া ফেব্রুয়ারিতে মারা গেছেন ৩ জন, মার্চে কারও মৃত্যু হয়নি, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।
অক্টোবর মাসের আটদিনে ১০৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।
