২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ডা. টিটো মিঞা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

তিনি বর্তমান মহাপরিচালক অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ডা. টিটো মিঞা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

ডা. টিটো মিঞা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 09:17 PM

Updated : 29 Dec 2022, 09:26 PM

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ টিটো মিঞা।

তিনি বর্তমান মহাপরিচালক অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বৃহস্পতিবার অধ্যাপক ডা. টিটো মিঞাকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত টিটো মিঞা এ পদে থাকবেন।

ডা. টিটো মিঞা মেডিসিনের অধ্যাপক, তিনি গ্রেড-২ পদমর্যাদার কর্মকর্তা। এর আগে তিনি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০১৯-২৩ মেয়াদে নির্বাচিত কাউন্সিলর তিনি।