এবার প্রিয়াঙ্কাকে এক হাত নিলেন কঙ্গনা
দিন কয়েক আগেই জানা গেছে, ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা। তাই নাম উল্লেখ না করে অভিনেত্রীকে একহাত নিলেন কঙ্গনা।
সম্প্রতি বলিউডে পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খোলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া; এবার সে প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন কঙ্গনা রানাউত।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পারিশ্রমিক বৈষম্য নিয়ে গত বছর বিবিসিকে দেয়া প্রিয়াঙ্কার এক সাক্ষাৎকারকে কটাক্ষ করে গত মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন কঙ্গনা।
সেখানে অভিনেত্রী লিখেছেন, “এটা সত্যি যে, আমার আগে অভিনেত্রীদের এই পুরুষতান্ত্রিক সমাজের কাছে মাথা নত করতে হত। আমি প্রথম পারিশ্রমিকের বৈষম্য নিয়ে মুখ খুলি। সবচেয়ে ঘৃণ্য যে বিষয়টির মুখোমুখি হয়েছিলাম তা হল, আমাকে বিনা পারিশ্রমিকে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যখন পারিশ্রমিক নিয়ে নিজের সিদ্ধান্তে অনড় ছিলাম আমি, ঠিক সেই সময় সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীরা অন্যান্য সুবিধার জন্য বিনা পারিশ্রমিকেই কাজ করেছেন। কারণ তারা ভয় পেতেন, যদি সিনেমা সঠিক লোকের হাতে চলে যায়। এখন বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, তারাই নাকি সব থেকে বেশি পারিশ্রমিক পাচ্ছেন।”
অভিনেত্রী তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই জানে যে শুধুমাত্র তিনিই পুরুষ অভিনেতাদের সমান পারিশ্রমিক পেয়ে আসছেন। আর অন্য কেউ নয়। এখন তাই আর অন্য কাউকে দোষ দেওয়ার কিছু নাই।
দিন কয়েক আগেই জানা গেছে, ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা। তাই নাম উল্লেখ না করে অভিনেত্রীকে একহাত নিলেন কঙ্গনা।
গত বছর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন, “বলিউডে আমি কখনো পারিশ্রমিকের সমতা পাইনি। আমি সেখানে প্রায় ৬০টি সিনেমা করেছি, কিন্তু সহ-অভিনেতার সমান পারিশ্রমিক আমি কখনই পাইনি। তাদের পারিশ্রমিকের প্রায় ১০ শতাংশ পেতাম আমি।”
কিছুদিন আগে আমেরিকান টক শো ‘দ্য ভিউ’ এ উপস্থিত হয়ে প্রিয়াঙ্কা জানান, হলিউডের ওয়েব সিরিজ ‘সিটাডেল’ এ অভিনয় করে প্রথমবারের মতো নায়কের সমান পারিশ্রমিক পেয়েছেন তিনি।
প্রিয়াঙ্কার ভাষ্য, “সিটাডেলে কাজ করার মধ্য দিয়ে আমি ক্যারিয়ারে প্রথমবারের মতো সমতা পেলাম।”
আগামীতে প্রিয়াঙ্কাকে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সাথে সিনেমা ‘জি লে জারা’ তে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন ফারহান আখতার।
আর কঙ্গনাকে দেখা যাবে ‘চন্দ্রমুখী ২’ এ। এছাড়া শিগগিরিই মুক্তি পাবে তার অভিনীত, প্রযোজিত ও পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’।
আরও পড়ুন:
