১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আমাকে ভয় পাওয়াই উচিৎ: কঙ্গনা

রাখ-ঢাকা না রেখে কথা বলার জন্য আলোচিত এই অভিনেত্রী।

আমাকে ভয় পাওয়াই উচিৎ: কঙ্গনা

কঙ্গনা রানাউত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 10:58 PM

Updated : 01 May 2023, 04:16 PM

কথা বলার সময় কোনো রাখ-ঢাক না রেখে চলা কঙ্গনা রানাউতকে নিয়ে ফের আলোচনা জমেছে বলিউডে। ‘আমাকে ভয় পাওয়াই উচিৎ’- বলে নিজেই বিতর্ক উসকে দিয়েছেন এই বলিউড তারকা।

গঙ্গা আরতি করতে যাওয়ার উদ্দেশে সম্প্রতি হরিদ্বারে রওনা হওয়ার সময় বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সাদা শাড়িতে, গলায় মুক্তোর হার পরে, চুল টেনে পেছনে বেঁধে চলছিলেন কঙ্গনা, চোখে ছিল কালো সানগ্লাস।

বিমানবন্দরে হেঁটে যেতে যেতে অভিনেত্রী বলেন, “আমি হরিদ্বারে যাচ্ছি। যদিও আপনারা জিজ্ঞাসা তো করেননি, তবুও মনে হল জানিয়ে রাখি, এত সেজেগুঁজে কোথায় যাচ্ছি আমি। আসলে গঙ্গা আরতি করতে যাচ্ছি। আগামীকাল যাব কেদারনাথে। আপনাদের জানার জন্য বলে রাখলাম।”

অভিনেত্রীর কথার মধ্যে এক আলোকচিত্রী বলে বসেন, “আপনার সঙ্গে কথা বলতেই ভয় লাগে আমার।”

‘রিভলবার রানি’ অভিনেত্রী জবাবে বলেন, “লাগাই উচিৎ। যদি আপনি বুদ্ধিমান হন, তবে অবশ্যই ভয় লাগা উচিৎ।”

কঙ্গনাকে আগামীতে ‘চন্দ্রমুখী ২’এ দেখা যাবে। এছাড়া শিগগিরিই মুক্তি পাবে তার অভিনীতি, প্রযোজিত ও পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’।