০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আরিফুল শূন্য, মিলারের বিধ্বংসী ৯৫*

নেপাল প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে হেরেছে তাদের দল।

আরিফুল শূন্য, মিলারের বিধ্বংসী ৯৫*

ডেভিড মিলার। ছবি: কর্নালি ইয়াকস ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 06:17 PM

Updated : 06 Nov 2026, 06:17 PM

অফ স্টাম্পের বাইরের বল অফ সাইডে উড়িয়ে মারার চেষ্টায় ঠিকমতো টাইমিং করতে পারলেন না আরিফুল ইসলাম। ৩০ গজ বৃত্তের ভেতর থেকে বেশ খানিকটা পেছনে দৌড়ে ক্যাচ নিলেন ফিল্ডার। আগের তিন ম্যাচে ঝড়ো ইনিংস খেলা ওপেনার এবার আউট হলেন শূন্য রানে।

সতীর্থদের নিষ্প্রভ দিনে একার লড়াইয়ে বিস্ফোরক ইনিংস খেললেন ডেভিড মিলার। তবে শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হারল তাদের দল।

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) শুক্রবার আরিফুল-মিলারদের দল কর্নালি ইয়াকস ৩৯ রানে হারে সুদুর পাশ্চিম রয়্যালসের বিপক্ষে। ১৭৭ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১৩৭ রান করতে পারে দলটি।

চার নম্বরে নেমে সাত ছক্কা ও পাঁচ চারে ৫৫ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন মিলার। শেষ ওভারে চারটি ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করতে পারেন দিপাক।

আরিফুল দুই বল খেলে রানের দেখা পাননি। আসরে প্রথম তিন ম্যাচে ২৯ বলে ৪৩, ১২ বলে ৩২ ও ২২ বলে ৪৪ রান করেছিলেন বাংলাদেশের ২১ বছর বয়সি এই ব্যাটসম্যান।

চার ম্যাচে ১৮৩.০৭ স্ট্রাইক রেটে তার মোট রান ১১৯। আটটি চারের পাশাপাশি তিনি ছক্কা মেরেছেন ১০টি।