২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কোহলিকে ‘ঝুমে জো পাঠান’র স্টেপ শেখালেন শাহরুখ খান

খেলা দেখতে মেয়ে সুহানা খান, সুহানার বান্ধবী শানায়া কাপুর এবং হিন্দি সিনেমার এক সময়ের নায়িকা জুহি চাওলাকে নিয়ে কলকাতায় উড়ে আসেন শাহরুখ খান।

কোহলিকে ‘ঝুমে জো পাঠান’র স্টেপ শেখালেন শাহরুখ খান

শাহরুখ খান ও বিরাট কোহলি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 11:11 AM

Updated : 07 Apr 2023, 11:43 AM

কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে নিজের দল কলকাতা নাইট রাইডার্সের জয়ের পর আর গ্যালারিতে চুপচাপ বসে থাকতে পারেননি শাহরুখ খান। মাঠে এসে ‘ঝুমে জো পাঠান’ই কেবল নাচেননি, সেই নাচের স্টেপ তুলে দেন কোহলিকে।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার আইপিএল-এ মুখোমুখি হয় শাহরুখের নাইটরাইডার্স এবং কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই খেলা দেখতে প্রাইভেট জেটে করে মেয়ে সুহানা খান, সুহানার বান্ধবী শানায়া কাপুর এবং হিন্দি সিনেমার এক সময়ের নায়িকা জুহি চাওলাকে নিয়ে কলকাতায় আসেন শাহরুখ খান।

ইডেনে দর্শক মাতাতে প্রথমে গ্যালারি থেকেই তার ‘পাঠান’ সিনেমার জনপ্রিয় গান ‘ঝুমে জো পাঠান’ নাচেন শাহরুখ। 

এরপর চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর মেয়ে সুহানাসহ দলের খেলোয়াড়দের নিয়ে উৎসেবে মেতে ওঠেন শাহরুখ। মাঠে গিয়ে কোহলির সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় শাহরুখকে। তারপর কোহলিকে গানের সঙ্গে নাচ শেখাতে কোরিওগ্রাফারের ভূমিকায় দেখা যায় এই তারকাকে।

দুই তারকার নাচের সঙ্গে পা মেলান দর্শকদের অনেকেও।