১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতা চলচ্চিত্র উৎসবের গুরুদায়িত্ব এবার প্রসেনজিতের কাঁধে

প্রতিবারের মতো এবারও চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে হাজির হবেন বলিউডের বাদশা শাহরুখ খান; থাকবেন সালমান খানও।

কলকাতা চলচ্চিত্র উৎসবের গুরুদায়িত্ব এবার প্রসেনজিতের কাঁধে

সালমান খান, শাহরুখ খান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2023, 09:16 PM

Updated : 15 Nov 2023, 09:16 PM

প্রাণের শহর কলকাতায় এখন উৎসবের মৌসুম। ডিসেম্বরের শুরুতেই হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ এই উৎসবের গুরুদায়িত্ব পড়েছে অভিনেতা প্রসেনজিতের কাঁধে।

হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রসেনজিৎ।

আগামী ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।

বুম্বাদা ছাড়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেন ভাবাই যায় না। এর আগেও ‘কেআইএফএফ’ এর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।

প্রতিবারের মতো এবারও চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে হাজির হবেন বলিউডের বাদশা শাহরুখ খান; থাকবেন সালমান খানও।

কিছুদিন আগেই এই দুই সুপারস্টারের উপস্থিতির কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যবারের মতো অমিতাভ বচ্চন থাকছেন না এবার।

এবারের বিশেষ আয়োজনে থাকছে ভারতীয় বাংলা সিনেমায় প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনের সিনেমা। তার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে তার পরিচালিত সিনেমা দেখানো হবে এতে।