Published : 14 Jun 2023, 05:54 PM
দীর্ঘ ১৫ বছর পর অনুপ সেনগুপ্ত পরিচালিত সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
আনন্দবাজার বলেছে, শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠার পর এবার একটি কমেডি ঘরানার সিনেমা পরিচালনা করবেন অনুপ, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ।
পরিচলনায় ফেরা প্রসঙ্গে নির্মাতা বলেন, “খুব ভালো লাগছে। অনেকদিন ধরেই পরিকল্পনা করছি। চিত্রনাট্য নিয়েও অভিনেতাদের সঙ্গে কথাবার্তা এগিয়েছে। আরও কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হলেই ফ্লোরে যাব।”
প্রসেনজিৎ প্রসঙ্গে তিনি বলেন, “আসলে তাকে ছাড়া সিনেমাটি আমি করতে চাইছিলাম না। বুম্বাদার ডেটের জন্যই অপেক্ষা করছিলাম। তবে মনে হচ্ছে এবার আর কোনো সমস্যা হবে না।”
সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। মুখ্য চরিত্রে থাকছে বনি-কৌশানী জুটি।
শেষ অনুপ পরিচালিত ‘বদলা’ সিনেমা অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে।
কমেডি ঘরানার নতুন সিনেমাটি নাম এখনো প্রকাশ করেননি অনুপ। এটি প্রযোজনা করবেন অনুপের স্ত্রী পিয়া সেনগুপ্ত। সব ঠিক থাকলে অগাস্টের প্রথম সপ্তাহে শুরু হবে শুটিং।
অনুপ সর্বশেষ ‘জানবাজ’ সিনেমাটি পরিচালনা করেছিলেন। চার বছর আগে মুক্তি পাওয়া সিনেমায় জুটি বেঁধেছিলেন পরিচালকপুত্র বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়।
পুরানো খবর:
কার জন্য নিয়ম ভাঙলেন প্রসেনজিৎ?পুরানো খবর:
প্রসেনজিৎ এবার হিন্দি ওয়েব সিরিজেপুরানো খবর:
চঞ্চল তো সত্যিই ‘মনের মানুষ’: প্রসেনজিৎ