২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘এত দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কি?’ শেখ হাসিনার ফেরা নিয়ে বাণিজ্যমন্ত্রী

“গেলেন কেন এ দেশ থেকে এ প্রশ্নটা করা দরকার। কেন গেলেন? গেলেন তো সারাদেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 04:17 PM

Updated : 24 Nov 2026, 04:17 PM

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন দ্রুত দেশে চলে আসেন, সেটাই চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, "এত দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কি..? উনি তো এ দেশের ছিলেন। গেলেন কেন এ দেশ থেকে এ প্রশ্নটা করা দরকার। কেন গেলেন? গেলেন তো সারাদেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।”

মঙ্গলবার দুপুরে সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক। তিনি এই দেশেরই নাগরিক। তার যে প্রাপ্য রয়েছে, আইনগতভাবে, সেই প্রাপ্যটুকু বিচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। আমরা চাই উনি তাড়াতাড়ি চলে আসুক।“

বিস্তারিত আসছে…