১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফিরিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ, সেই সিনেমা করেই সালমান তারকা

বিক্রমাদিত্য মোটওয়ানের হিন্দি সিরিজ ‘জুবিলি’ দিয়ে প্রথমবারের মত ওটিটিতে কাজ করেছেন কলকাতার নায়ক প্রসেনজিৎ।

ফিরিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ, সেই সিনেমা করেই সালমান তারকা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 09:15 PM

Updated : 07 Apr 2023, 09:15 PM

তিন যুগ আগে ‘ম্যায়নে পিয়ার কিয়া’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া সালমান খানের জায়গায় টলিগঞ্জের প্রসেনজিতেরই ‘থাকার কথা’ ছিল। কিন্তু একই সময়ে আরেক সুপারহিট ‘অমর সঙ্গী’ মুক্তির পর ব্যস্ততার জন্য ‘সময়ই বের’ করতে পারেননি কলকাতার এ নায়ক। 

ভারতের টাইমস অব ইন্ডিয়া বলছে, ১৯৮৯ সালের সালমান খান অভিনীত ‘ম্যায়নে পিয়ার কিয়া’- তে নায়কের ভূমিকায় প্রসেনজিৎ-ই প্রথম প্রস্তাব পান। কিন্তু তা ফিরিয়ে দেওয়ায় ওই চরিত্রে অভিনয় করে তারকা বনে যান সালমান। 

প্রসেনজিত পরবর্তীতে কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করলেও তা তেমন সাফল্যের মুখ দেখেনি। 

শুক্রবার হিন্দি সিরিজে হাতেখড়ি হয়েছে প্রসেনজিতের। বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত ‘জুবিলি’ সিরিজ দিয়ে প্রথমবার ওটিটিতে এলেন তিনি। 

এর আগে ২০১২ সালে ‘সাংহাই’নামের এক সিনেমায় এই নায়ককে শেষবার হিন্দি চলচ্চিত্রে পেয়েছে দর্শক। 

এ সিরিজটির প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হতেই ‘ম্যায়নে পিয়ার কিয়া’র প্রসঙ্গ ওঠে। যেখানে কিছুটা ‘এড়িয়ে গিয়ে’ প্রসেনজিৎ বলেন, “বাদ দিন, ভুলে যান।” 

কিছুটা বিরতি নিয়ে এই অভিনেতা আরও বলেন, তার সবশেষ হিন্দি ছবি ‘সাংহাই’; এরপর প্রায় ১৫ বছর মূলধারার হিন্দি সিনেমা করছেন না তিনি। 

বরং নতুন কিছুর দিকে দৃষ্টি দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, নতুনদের সঙ্গে কাজ করছেন তিনি। 

‘ম্যায়নে পিয়ার কিয়া’ সিনেমায় না যাওয়ার বিষয়ে এর আগে এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছিলেন, ১৯৮৯ সালে তার ‘অমর সঙ্গী’ সিনেমাটি সুপারহিট হওয়ার পর অন্যান্য শিডিউলে ব্যস্ত হয়ে পড়েন। তাই ইচ্ছা থাকলেও সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল তাকে। 

তবে ওই সিনেমার কলাকুশলী- পরিচালক সুরাজ বারজাত্য ও অভেনেত্রী ভাগ্যশ্রীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানান প্রসেনজিৎ। 

দুই সপ্তাহ আগে ইউটিউবে মুক্তি পেয়েছিল ‘জুবিলি’র ট্রেইলার। শুক্রবার অ্যামাজনের প্রাইম ভিডিও স্ট্রিমিং সাইটে মুক্তি পায় সিরিজটি। 

এ সিরিজ়ে পরাধীন ভারতের সময়কাল দেখানোর পাশাপাশি আভিজাত্য এবং উচ্চবিত্ত সমাজের বিলাসী জীবনযাপন তুলে ধরা হয়েছে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। এছাড়া রয়েছেন অপারশক্তি খুরানা, ওয়ামিকা গাব্বি, সিদ্ধান্ত গুপ্ত, নন্দিশ সান্ধু এবং রাম কপুরের মতো একঝাঁক অভিনয় শিল্পী।

আরও পড়ুন-

পুরানো খবর:

প্রসেনজিৎ এবার হিন্দি ওয়েব সিরিজে