১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহজাবিন-দীঘিরা নাচবেন বিটিভির ঈদের অনুষ্ঠানে

তিন দিনের এ আয়োজনে জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারা নাচবেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 11:35 AM

Updated : 09 Apr 2024, 11:35 AM

ঈদে একঝাঁক তারকা শিল্পীর পরিবেশনায় নাচের অনুষ্ঠান নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি।

তিন দিনের ওই আয়োজনে দেশের জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারা থাকবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, সাবরিনা সাফি নিসার উপস্থাপনায় ঈদের প্রথম দিন নাচবেন মেহজাবিন চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ, প্রার্থনা ফারদিন দিঘী, আঁচল, তাহমিনা সুলতানা মৌ, সোহানা সাবা, তোর্ষা, প্রান্তিক, নাইম ও মীম চৌধুরী।

অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন দুপুর সাড়ে ১২টায়।

মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে থাকছে রিচি সোলায়মান, চাঁদনী, রুহি, তুষ্টি, সাবরিনা নিসা ও সিনথিয়ার পরিবেশনা।

তৃতীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে থাকছে তাহমিনা সুলতানা মৌয়ের উপস্থাপনায় নৃত্যশিল্পী মুনমুন ও তার দল, কবিরুল ইসলাম রতনের দল, তামান্না রহমান ও তার দল, মোকাম্মেল হোসেন রিপনের দল ও এম আর ওয়াসেকের দলের নৃত্য পরিবেশনা।