১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

পরীমনির ছেলের নাম কয়টি

পরীমনি বলেছেন রাজ্যর আরেকটি নাম হল ‘পুণ্য’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 12:20 PM

Updated : 08 Aug 2023, 12:34 PM

পরীমনির ছেলের নাম পরিবর্তনের খবর আসার পর এক দিন পার না হতেই আরও একটি নামের খবর দিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

ফেইসবুকে ছেলের ছবি শেয়ার করে পরীমনি লিখেছেন, রাজ্যর আরেকটি নাম হল ‘পুণ্য’। আরও জানিয়েছেন, এই নাম রেখেছিলেন পরীমনির নানা।

কিছুদিন ধরে ছেলে রাজ্যকে ‘পদ্ম’ নামে সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছিলেন এই নায়িকা। কিন্তু সেই নাম যে কেবল আদর করে ডাকা নাম নয়, সেটি খোলাসা হয়েছে সোমবার প্রযোজক আবদুল আজিজের ফেইসবুক পোস্টে।

রাজ্যকে কোলে নিয়ে শেয়ার করা ছবির পোস্টে প্রযোজক আবদুল আজিজ বলেছেন, “আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কি? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাল্লাহ্।”

তবে ওই পোস্টেও রাজ্যর নাম পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।

কিন্তু সেই পোস্টের নিচে পরীমনির কমেন্টে মেলে ভিন্ন ইঙ্গিত। সেখানে পরীমনি সন্তানের নাম লেখেন ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।

জন্মের পরপরই স্বামী শরিফুল রাজের সঙ্গে মিলিয়ে ছেলে নাম রাখা হয়েছিল ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

নানা টানাপড়েনের পর কয়েক মাস ধরে আলাদা থাকছেন রাজ-পরীমনি। টালমাটাল সংসার আর টেনে নিতে চান না কেউই, সেটাও জানিয়েছেন তারা।  

এরই মধ্যে ছেলের জন্মদিনও ঘনিয়ে আসছে। আগামী ১০ অগাস্ট ছেলের প্রথম জন্মদিনের আয়োজন নিয়ে এখন ব্যস্ত নায়িকা। বাবাকে ছাড়াই হয়ত কাটবে ছেলের জন্মদিন, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন পরীমনি।

সব মিলিয়ে মা-ছেলের জীবন থেকে রাজের চিহ্ন মুছে ফেলতে রাজ্যর নামও বদলে ফেললেন কি না, ফেইসবুকের কমেন্ট বক্সে অনেকেই সেই প্রশ্ন রেখেছেন পরীমনির কাছে।

 পুরনো খবর 

পুরানো খবর:

ছেলের নাম বদলেছেন পরী?
হাসপাতালে রাজ্যকে একাই সামলাচ্ছেন পরীমনি, ‘মিস করছেন’ রাজ
ছেলে বড় হলে সবার কথা বলবেন পরীমনি
ভাঙা সংসার জোড়া লাগেনি, জানালেন পরীমনি
রাজ্যর জন্য আবার একসাথে রাজ-পরীমনি
বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পরীমনির ফেইসবুক পোস্ট
বিছানায় রক্তের ছোপ, সংবাদ সম্মেলনে আসছেন পরীমনি
ঘরকে ‘ঘরেই রাখতে চান’ রাজ