১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদে বিটিভিতে ব্যান্ড শো

ঈদে দুইদিন গান পরিবেশন করবে ব্যান্ডের কয়েকটি দল

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 04:22 PM

Updated : 12 Apr 2023, 04:22 PM

বাংলাদেশ টেলিভিশনে ঈদের অনুষ্ঠানে গান নিয়ে হাজির থাকছে দেশের এক ঝাঁক ব্যান্ড দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, বিশেষ ব্যন্ড শো অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. শাহ জামান মিয়া। আর উপস্থাপনায় থাকছেন ফারজানা বিথী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঈদের ব্যান্ড শো মানেই শ্রোতা-দর্শকদের কাছে অন্যরকম এক আকর্ষণ।“

দুই দিনের এই অনুষ্ঠানে ঈদের দিন সন্ধ্যা ৭টায় থাকছে ‘বাউল এক্সপ্রেস’, ‘সিম্ফনি’, ‘চিরকুট’ ও ‘আনাড়ী’র পরিবেশনা।

দর্শকরা শুনবেন এই ব্যান্ডগুলোর ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, ‘বাড়ির পাশে আরশি নগর’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘ মনরে ও মনরে’, ‘প্রেমেতো পড়ে সবাই’, ‘ ও পাখি তোর তাইরে নাইরে’, ‘কাটেনা প্রহর তোমার বিহনে’ এবং ‘ও রাজকুমার’ গানগুলো।

ঈদের দ্বিতীয় দিনের সন্ধ্যা ৭টায় থাকছে পেন্টাগনের পরিবেশনায় ‘নিরবে অকারণে আমি একাকি’, ‘তুমি কোথায় আমারি গভীরে’; ‘আরবো ভাইরাসের’ পরিবেশনায় ‘এই শহরে আমার যত কষ্ট’, ‘আমার ফেরা আপন নীড়ে’; ‘হ্যালো’ ব্যান্ডের পরিবেশনায় ‘আমি মিটিং মিছিলে’, ‘তোমার লাগি একই কাতারে’, এবং ‘অবসকিউরের’ পরিবেশনায় ‘নির্জন রাতের আঁধারে ও ‘জোনাকিরা মিটিমিটি করে’ গানগুলো।